বাংলাদেশ মাইগ্রেশন ইন্টেলিজেন্স রিপোর্ট ২০২৫-২০২৬ Bangladesh Migration Intelligence Report 2025-2026 প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ Updated 13 Jan 2026

বাংলাদেশ মাইগ্রেশন ইন্টেলিজেন্স রিপোর্ট ২০২৫-২০২৬ অবলম্বনে Based on the Bangladesh Migration Intelligence Report 2025-2026

টাকা দেওয়ার আগে, সব যাচাই করুন Before you pay, verify everything

দালালের ফাঁদ ও জাল চাকরির বিজ্ঞাপন চিনুন। সরকারি পথ, যাচাইয়ের নিয়ম আর রিপোর্ট করার ঠিকানা, সব এক জায়গায়। Spot broker traps and fake job ads. Official routes, verification rules and where to report, all in one place.

নিরাপদ বিদেশযাত্রা গাইড ইনফোগ্রাফিক (বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন) Safe Overseas Employment Guide infographic (click to enlarge)
৫টি5সোনালি নিয়মgolden rules
১০টি10যাচাই ধাপverification checks
৬টি6রুট রায় বিশ্লেষণroute verdicts
১৩২132পৃষ্ঠার সম্মিলিত রিপোর্টpage combined report

মূল সিদ্ধান্ত: কোন পথ কেমনThe bottom line: route by route

সরকারি-সরকারি (জিটুজি) করিডোরGovernment-to-government (G2G) corridors

দক্ষিণ কোরিয়ার ইপিএস ও জাপানের এসএসডাব্লিউ সবচেয়ে ভালোভাবে নথিভুক্ত, সবচেয়ে কম প্রতারণার পথ। চাহিদা কোটা-নির্ভর, ভাষা পরীক্ষা বাধ্যতামূলক। ইতালি ও গ্রিসের পথও আছে, তবে আকার অনেক ছোট।South Korea EPS and Japan SSW are the best-documented, lowest-fraud corridors. Demand is quota-bound and language tests are mandatory. Italy and Greece run active but much smaller windows.

সবচেয়ে নিরাপদSafest route

উপসাগরীয় দেশসমূহ (জিসিসি)The Gulf states (GCC)

সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় ভাগ নেয়। কিন্তু টায়েড-ভিসা, চুক্তি বদল, মজুরি না পাওয়া ও নিয়োগ-ফি ঋণের ঝুঁকি কাঠামোগতভাবে বেশি।Saudi Arabia, UAE, Qatar, Kuwait, Oman and Bahrain absorb the largest share of Bangladeshi workers. But tied-visa risk, contract substitution, wage theft and recruitment-fee debt are structurally higher.

সম্ভব, কড়া যাচাই চাইPossible, verify hard

ইউরোপ (জিটুজির বাইরে)Europe (outside G2G)

বেশিরভাগ বৈধ পথে এমন নিয়োগকর্তার চাকরির অফার লাগে, যিনি স্থানীয় শ্রমিকের অভাব প্রমাণ করতে পারেন; সঙ্গে ভাষা ও যোগ্যতার শর্ত। "৩০ দিনে ইউরোপের ওয়ার্ক পারমিট" নামের বিজ্ঞাপনের বেশিরভাগই প্রতারণা।Most legal routes need a job offer from an employer who can prove a local labour shortage, plus language and credential requirements. Most "Europe work permit in 30 days" offers are fraudulent.

আসল অফার ছাড়া নয়Needs a real employer

ইংরেজিভাষী দেশসমূহEnglish-speaking countries

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কম-দক্ষ কর্মীদের জন্য সরাসরি নিয়োগকর্তা-স্পন্সর বা পারিবারিক সূত্র ছাড়া পথ প্রায় বন্ধ। "আইইএলটিএস ছাড়া, অভিজ্ঞতা ছাড়া" অফারের বেশিরভাগই স্ক্যাম।The UK, USA, Canada, Australia and New Zealand are generally inaccessible for low-skilled workers without a direct employer sponsor or family link. Most "no IELTS, no experience" offers are scams.

বেশিরভাগ অফার স্ক্যামMost offers are scams

পাঁচটি সোনালি নিয়মThe five golden rules

  1. রিক্রুটিং এজেন্সির আরএল লাইসেন্স বিএমইটি তালিকায় মিলিয়ে দেখুন, আর এই নির্দিষ্ট চাকরির জন্য বিএমইটি-অনুমোদিত ডিমান্ড লেটার যাচাই করুন।Verify the recruiter's RL licence against the BMET list, and the BMET-attested demand letter for this specific job.

  2. নিয়োগকর্তা সত্যিই আছে কি না আলাদাভাবে খোঁজ নিন: কোম্পানির নিবন্ধন, স্ট্রিট ভিউ বা স্যাটেলাইটে ঠিকানা, অফিসিয়াল ফোন ও ইমেইল ডোমেইন, লিংকডইনে কর্মী।Verify the employer exists independently: corporate registry, Street View or satellite address, official phone and email domain, employees on LinkedIn.

  3. ভিসা বা ওয়ার্ক পারমিট যাচাই করুন শুধুই সংশ্লিষ্ট সরকারের অফিসিয়াল পোর্টালে। হোয়াটসঅ্যাপে পাওয়া পিডিএফ বা স্ক্রিনশট কখনো বিশ্বাস করবেন না।Check the visa or work permit only through the issuing government's official portal. Never trust a WhatsApp PDF or screenshot.

  4. টাকা দিন শুধু লাইসেন্সধারী এজেন্সির নিবন্ধিত কোম্পানি হিসাবে। ব্যক্তিগত নম্বরে বা শুধু-নগদ মধ্যস্বত্বভোগীকে কখনো নয়।Pay only into the licensed agency's registered corporate account. Never to a personal number or a cash-only middleman.

  5. দেশ ছাড়ার আগে প্রতিটি চ্যাট, রসিদ, চুক্তি ও কাগজপত্রের কপি নিজের ব্যক্তিগত ক্লাউডে রেখে দিন।Keep copies of every chat, receipt, contract and document on a personal cloud account before departure.

সবুজ, হলুদ, লাল সংকেতGreen, yellow, red flags

এজেন্সি বা দালালের কথায় নয়, আচরণে বিচার করুন।Judge an agency or a dalal by behaviour, not by words.

সবুজ: এগিয়ে যাওয়া যায়Green: proceed

  • আরএল লাইসেন্স দেখায়, বিএমইটি তালিকার সঙ্গে মেলেShows an RL licence that matches the BMET list
  • এই নির্দিষ্ট চাকরির জন্য বিএমইটি-অনুমোদিত ডিমান্ড লেটারBMET-attested demand letter for this specific job
  • টাকা নেয় নিবন্ধিত কোম্পানি হিসাবেTakes payment into a registered corporate account
  • দূতাবাস বা নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে আপত্তি নেইLets you contact the embassy or employer directly
  • প্রতিটি টাকার লিখিত চুক্তি ও রসিদ দেয়Written contract and receipt for every payment

হলুদ: থামুন, ভাবুনYellow: pause and check

  • অফিস নিবন্ধিত ঠিকানার বাইরেOffice differs from the registered address
  • ভিসার আগে টাকা চায়, তবে কোম্পানি হিসাবেইRequests payment before the visa, but into a corporate account
  • সরকারি সীমার বেশি ফি চায়Charges above the published government ceiling
  • নিয়োগকর্তার নাম ও ঠিকানা নিয়ে ধোঁয়াশাVague about the employer's name or location
  • অফিসিয়াল কাগজ নয়, শুধু স্ক্রিনশট পাঠায়Sends screenshots instead of official documents

লাল: এখনই থামুনRed: stop now

  • লাইসেন্স বা ডিমান্ড লেটার দেখাতে অস্বীকার করেRefuses to show the RL licence or demand letter
  • টাকা চায় ব্যক্তিগত বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবেDemands payment into a personal bKash, Nagad or bank account
  • চাপ দেয়: আজই টাকা দিন, নাহলে কোটা শেষPressure: pay today or the quota is gone
  • বলে: বিএমইটি, দূতাবাস বা পরিবারকে জানাবেন নাSays: do not tell BMET, the embassy or your family
  • শতভাগ ভিসা গ্যারান্টি দাবি করেClaims a 100% visa guarantee

প্রতারণা চিনুন: যা শোনেন, যা করবেনSpot the fraud: what you hear, what to do

"দূতাবাসে আমার লোক আছে, ভিসা গ্যারান্টি।""I have people at the embassy; the visa is guaranteed."

কোনো দূতাবাস কারও হয়ে ভিসার গ্যারান্টি দেয় না। সোজাসুজি প্রত্যাখ্যান করুন।No embassy guarantees visas through contacts. Reject outright.

"কোরিয়ার জন্য আমার কাছে স্পেশাল কোটা আছে।""I have a special quota for Korea."

কোরিয়া ইপিএস ও জাপান এসএসডাব্লিউ চলে শুধু বিওইএসএলের মাধ্যমে, বেসরকারি এজেন্সিতে নয়। এমন দাবি সন্দেহজনক।Korea EPS and Japan SSW run through BOESL, not private agencies. Treat such claims as suspicious.

"ভিজিট ভিসায় ইউরোপ বা জিসিসি যান, গিয়ে চাকরি হয়ে যাবে।""Go to Europe or the GCC on a visit visa; the job will convert."

এটি সাধারণত অবৈধ, আর মানবপাচারের ঝুঁকি সবচেয়ে বেশি এই পথেই।Usually illegal, with the highest trafficking risk of any route.

"আগে ভাষা কোর্সের টাকা দিন, চাকরি নিশ্চিত।""Pay for the language course first; the job is certain."

দেখুন কেন্দ্রটি আসল জিটুজি প্রোগ্রামের সঙ্গে যুক্ত কি না, আর নিয়োগের লিখিত চুক্তি চান।Verify the centre is linked to a real G2G programme and ask for a placement contract.

"চুক্তি পরে হবে, আগে ফি পাঠান; মজুরি অনেক বেশি।""Send the fee first; the contract comes later, and the salary is huge."

গন্তব্যের ভাষায় আসল চুক্তি ও প্রত্যয়িত অনুবাদ চান; বাজারদরের অনেক ওপরে মজুরি টোপ হতে পারে।Demand the original contract in the destination language plus a certified translation; salaries far above market rate are bait.

ভিডিও কলে "এইচআর" ইন্টারভিউ নিয়ে কাগজ ও টাকা চাইছে।An "HR" person interviews you on video and asks for documents and fees.

সরাসরি, স্বতঃস্ফূর্ত প্রশ্নোত্তর চান; ওই কর্মী সত্যিই আছেন কি না লিংকডইন বা কোম্পানির ডিরেক্টরিতে যাচাই করুন। এআই-ডিপফেক কল এখন বাস্তব ঝুঁকি।Insist on live, unscripted questions and verify the HR person exists on LinkedIn or the company directory. AI deepfake calls are a real risk now.

টাকা দেওয়ার আগেBefore you pay

এক পৃষ্ঠার যাচাই তালিকাThe one-page verification checklist

০/১০ যাচাই হয়েছে0 of 10 checked একটিও ঘর বাকি থাকলে টাকা দেবেন না।If any item is unchecked, do not pay.

রিক্রুটার ও কাগজপত্রRecruiter and documents
চাকরির শর্তJob terms
টাকা ও রেকর্ডMoney and records

গন্তব্য করিডোরDestination corridors

কোরিয়া ও জাপান (জিটুজি)Korea and Japan (G2G)

প্রক্রিয়া চলে বিওইএসএলের মাধ্যমে, কোনো বেসরকারি এজেন্সিতে নয়। ভাষা পরীক্ষা বাধ্যতামূলক; "পরীক্ষা ছাড়া" যে বলে, সে মিথ্যা বলছে বা অবৈধ পথ বেচছে। চাহিদা কোটা-ভিত্তিক।Processed through BOESL, not private agencies. Language tests are mandatory; anyone offering "no test" is lying or selling an illegal route. Demand is quota-bound.

সবচেয়ে কম প্রতারণাLowest fraud

উপসাগরীয় ছয় দেশThe six Gulf states

সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন। জিসিসিগামী কর্মীদের গ্যামকা-অনুমোদিত মেডিকেল, বিএমইটি ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড লাগে। খরচের বড় অংশ এজেন্সি ফি; দালাল তার ওপর ৩০ থেকে ১০০ শতাংশ বা তারও বেশি বাড়িয়ে নেয়।Saudi Arabia, UAE, Qatar, Kuwait, Oman, Bahrain. GCC-bound workers need a GAMCA-approved medical, BMET clearance and a smart card. Most of the cost is the agency fee; dalals add 30 to 100 percent or more on top.

ফি কড়ায় গণ্ডায় যাচাই করুনScrutinise every fee

ইউরোপের দুটি ছোট পথTwo small European windows

ইতালি ও গ্রিসের দ্বিপাক্ষিক পথ চালু আছে, তবে আকার ছোট; চলে বিএমইটি বা বিওইএসএল আর অনুমোদিত কয়েকটি এজেন্সির মাধ্যমে। নির্দিষ্ট সার্কুলার ধরে যাচাই করুন। বাকি ইউরোপে নিয়োগকর্তার প্রমাণিত অফার ছাড়া পথ প্রায় নেই।Italy and Greece run bilateral windows, but small in scale, channelled through BMET or BOESL and a short list of authorised agencies. Verify the specific circular. Elsewhere in Europe you need an employer who proves a labour shortage.

সার্কুলার যাচাই করুনVerify the circular

ইংরেজিভাষী দেশসমূহEnglish-speaking countries

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কম-দক্ষ কর্মীদের জন্য সরাসরি স্পন্সর ছাড়া পথ প্রায় বন্ধ। "আইইএলটিএস ছাড়া, অভিজ্ঞতা ছাড়া" ধাঁচের প্রতিটি বিজ্ঞাপন এড়িয়ে চলুন।UK, USA, Canada, Australia, New Zealand. Generally closed to low-skilled workers without a direct sponsor. Avoid every "no IELTS, no experience" advert.

স্ক্যাম সবচেয়ে বেশিScam-heavy

ফেজ ২ — পড়াশোনার অর্থায়ন ২০২৬/২৭Phase 2 — Study-Funding 2026/27

অর্থায়িত বিদেশ-পড়ার পাঁচটি বাস্তব পথFive real routes to funded study abroad

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদেশে সম্পূর্ণ বৃত্তিতে পড়ার সবচেয়ে নিরাপদ পথগুলো নিচে ভাগ করা হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ নির্দেশিকা খুলুন।The safest funding paths for Bangladeshi students are split into five clear steps below. Open the full guide for details.

১. স্তর ও দেশ বেছে নাও1. Choose level & country

নিজের জিপিএ, বাজেট ও ভাষাগত প্রস্তুতি সত্যিকারভার মূল্যায়ন করো।Be honest about your GPA, budget and language readiness.

২. অর্থায়নের দরজা বেছে নাও2. Pick a funding door

সরকারি বৃত্তি, বিশ্ববিদ্যালয় সহায়তা, টিউশন-মুক্ত দেশ, বেতনভুক্ত পিএইচডি বা ফাউন্ডেশন তহবিল।Government award, university aid, tuition-free country, paid PhD or foundation grant.

৩. ডকুমেন্ট কিট তৈরি করো3. Build a document kit

ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস ও ভাষা পরীক্ষার ফল একসাথে রাখো।Keep transcripts, references, statement of purpose and language test scores together.

৪. বাস্তব সময়সীমা মেনে আবেদন4. Apply by real deadlines

২০২৬-২০২৭-এর ডেডলাইন ক্যালেন্ডার দেখে কয়েক মাস আগে থেকে তৈরি হও।Prepare months ahead using the 2026–2027 deadline calendar.

৫. ফিরি যাচাই করো5. Verify before paying

যেকোনো ফি বা সেবামূল্য দেওয়ার আগে বৃত্তির অফিসিয়াল পোর্টালে যাচাই করো।Confirm the scholarship on the official portal before any service fee.

সম্পূর্ণ বৃত্তির মানচিত্র খুলুনOpen full scholarship map

মিডিয়া লাইব্রেরিMedia library

কর্মসংস্থান গাইড ২৫-২৬ (ভিডিও)Employment Guide 25-26 (video)
নিরাপদ বিদেশযাত্রা ইনফোগ্রাফিক (পিএনজি)Safe employment infographic (PNG)

সম্পূর্ণ বাংলা রিপোর্টFull Bengali report

৩০ পৃষ্ঠা, পিডিএফ30 pages, PDF

খুলুনOpen

ইংরেজি রিপোর্ট, ফেজ ১English report, phase 1

১০২ পৃষ্ঠা, পিডিএফ102 pages, PDF

খুলুনOpen

সম্মিলিত মেগা রিপোর্টCombined mega report

১৩২ পৃষ্ঠা, পিডিএফ132 pages, PDF

খুলুনOpen
বিদেশে জাল চাকরি চেনার উপায় (অডিও)How to spot fake overseas jobs (audio)
এআই ইন্টারভিউ ও দালালের ফাঁদ (অডিও)AI interviews and the dalal trap (audio)

সাহায্য নিনGet help

প্রতারণার সন্দেহ হলে রিপোর্ট করুনIf you suspect fraud, report it

  • বিএমইটি BMET

    নিয়োগবিধি লঙ্ঘন, লাইসেন্সবিহীন বা কালোতালিকাভুক্ত এজেন্সির বিরুদ্ধে।Recruitment-rule violations, unlicensed or blacklisted agencies.

  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়MEWOE

    কল্যাণ অভিযোগ ও প্রবাসে কর্মী নির্যাতনের বিষয়ে।Welfare complaints and mistreatment of workers abroad.

  • স্থানীয় পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটLocal police and cyber crime unit

    প্রতারণা বা জালিয়াতিতে টাকা চলে গেলে।If money was taken by fraud or forgery.

  • গন্তব্য দেশের দূতাবাসDestination-country embassy

    অফার বা ভিসা আসল কি না নিশ্চিত হতে।To confirm whether an offer or visa is genuine.

  • প্রবাসে বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনBangladesh embassy or high commission abroad

    প্রবাসে পৌঁছানোর পর কল্যাণ সহায়তার জন্য।For welfare assistance once abroad.